বি:বাড়িয়া জেলার সরাইল উপজেলায় বেড়তলা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম জানা যায়নি।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এমই