খাগড়াছড়িতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আল আমিন ( ২৮ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  

আজ (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুইমারা উপজেলাধীন বুদং পাড়া এলাকায় ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ইবনে সিনা হারবাল ন্যাচারাল কোম্পানির মাটিরাঙ্গা উপজেলার বিক্রয় প্রতিনিধি।

সে পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ দিমাই গ্রামের এর বাসিন্দা মো. কেরামত আলীর একমাত্র পুত্র সন্তান। পরিবারের দুই ভাইবোনের মধ্যে সে বড়।  ঘাতক বাসের নাম্বার- ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩০। চালক পলাতক রয়েছে।

লাশ মাটিরাঙ্গা উপজেলা থানা হাসপাতাল থেকে গুইমারা থানা পুলিশ হেফাজতে রয়েছে।  

গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বলেন, অভিযোগ পেলে মামলা হবে। তবে লাশ ময়না তদন্তের জন্য আইনি কার্যক্রম চলছে।   

ছিদ্দিক/এমবি