যেমনি করে ইসলামের টানে বাড়ি ছেড়ে বিশ্ব ইজতেমায় এসেছিলেন লাখো মুসল্লি তেমনি বাড়ি ফেরার পথে লঞ্চ,বাস এবং ট্রেন স্টেশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সরেজমিনে দেখা গেছে,মহান আল্লাহর কাছে অনেক কিছু প্রার্থনা করার পরে তাদের প্রয়োজনীয় ব্যাগ এবং মালপত্র কাঁধে ও মাথায় নিয়ে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। গাড়ি না পাওয়ায় পায়ে হেঁটেই চলেছেন অনেকেই। আবার ভাড়া বেশি হওয়ায় অনেকে স্টেশনে বসে আছেন। 'কখন আসবে গাড়ি ফিড়বে তারা বাড়ি' এই অপেক্ষায় লাখো মুসল্লি। যানবাহন কম থাকায় মুসল্লিরা দিশেহারা হয়ে পড়েছে।
মুসল্লি আকরাম আলী বলেন,শেরপুর যাবো। গাড়ির অপেক্ষায় মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। কখন যে গাড়ি আসে। এমন করে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় আল্লাহ জানে। বাসে উঠতে গিয়েছিলাম তো ভাড়া বেশি বলে যাইনি।
শেরপুরের অপর এক মুসল্লি মো: উমেদ আলী বলেন,বাড়িতো যেতেই হবে। বাস,ট্রেন যেকোন কিছুতেই হোক। অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা গরিব মানুষ যাবো কীভাবে। তাই অপেক্ষা করছি লোকজন কমলে গাড়ি পাওয়া যাবে।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//কেএইচ/এফএ[/b]
জাতীয়
বাড়ি ফিরছেন মুসল্লিরা, পথে পথে ভোগান্তি
যেমনি করে ইসলামের টানে বাড়ি ছেড়ে বিশ্ব ইজতেমায় এসেছিলেন লাখো মুসল্লি তেমনি বাড়ি ফেরার পথে লঞ্চ,বাস এবং ট্রেন স্টেশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।





