দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস ও ভটভটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের রামপুর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আলী সরকার এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাওয়ার পথে কাহারোল উপজেলার রামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিপরিতমুখি একটি ভটভটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি নসিমনের তিন যাত্রী নিহত হয়। আহত হয় নসিমনের চালকসহ আরো ৭ জন।
আহতদের এম.এ.রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এস এরিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
এমএনজে





