হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের ঘটনায় তাদের মুক্তির দাবিতে রাঙামাটিতে আজ বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউপিডিএফের তিন সংগঠন।

অবরোধের প্রভাবে বুধবার সকাল থেকেই রাঙামাটি থেকে খাগড়াছড়িগামী দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। তবে রাঙামাটি শহরে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম অটোরিকশা ও চট্টগ্রামগামী বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া রাঙামাটির শহর থেকে নৌপথে অন্য উপজেলাগুলোর উদ্দেশ্যে সকল নৌযান ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে হরতালের সমর্থনে বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে ইউপিডিএফের নেকাকর্মীরা ।

রবিবার সোয়া সকাল নয়টার দিকে রাঙামাটির কুতুবছড়ি আবাসিক এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এসময় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার পায়ে গুলি লাগে। সন্ত্রাসীরা ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ নিয়ে যায়।