শীতকালে নানা উৎসবের কারণে খাওয়া বেশি হয় বলে ওজনও বেড়ে যায় দ্রুতগতিতে৷ কিন্তু সমস্যা হয় পরে, যখন গ্রীষ্মের সুন্দর জামা-কাপড়গুলো আর ঠিকমতো শরীরে লাগে না৷ তাই স্বাস্থ্য সচেতন ছেলে-মেয়েরা শীতে জমে যাওয়া মেদ কমাতে ব্যস্ত হয়ে পড়ে৷ এই বাড়তি চর্বি গায়ে বসে গেলে যে কমানো খুব কঠিন হবে, তাই তো সময় থাকতেই কমিয়ে ফেলতে হবে কয়েক কেজি বাড়তি ওজন৷
[b]কিন্তু প্রশ্ন হলো: কিভাবে?[/b]
অনেকদিন থেকে গায়ে জমে থাকা অতিরিক্ত মোটা মানুষের মেদ কমানো অনেক শক্ত ব্যাপার৷ তাই অত দূর পর্যন্ত যেতে না দিয়ে আগেই সতর্ক হওয়া উচিত৷ তাই আজ থেকেই শুরু করে দিন হাঁটাহাঁটি৷ এ হাঁটা অবশ্য সে হাঁটা নয়, অর্থাৎ খুব দ্রুত কমপক্ষে ১৫ মিনিট হাঁটতে হবে এবং তা করতে হবে প্রতিদিন৷ বলেন মিউনিখ শহরের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ ও স্পোর্টস বিশেষজ্ঞ প্রফেসার মার্টিন হালে৷
[b]জগিং যখন আরামদায়ক[/b]
আরাম করে জগিং করলে ক্যালোরি খরচ হয় কম, তাই খুব দ্রুত গতিতে হাঁটা প্রয়োজন৷ এই যেমন, ১৫ মিনিট জোরে জোরে হাঁটায় খরচ হয় ১৬০ কেজি ক্যালোরি৷ এতে বছরে সাত থেকে আট কেজি এমনিতেই কমার কথা৷ আসলে এ বিষয়ে নিজের জন্য একটি ‘কনসেপ্ট’ তৈরি করতে হবে, যাতে থাকবে কিভাবে, কি কি করা যায়!
[b]হাঁটার সময় অন্য কিছু নয়[/b]
হাঁটার সময় ফোনে কথা বলা বা অন্য কোনো কাজ করলে কিন্তু চলবে না৷ এতে মনোযোগ চলে যায় অন্যদিকে, কাজেই হাঁটাতেই পুরো মনোযোগ দিলে স্বাভাবিকভাবে ফলাফলও ভালো হয়৷
[b]খাওয়া-দাওয়ার নিয়ম[/b]
খাওয়া-দাওয়ার দিকেও খানিকটা নজর দিতে হবে৷ তবে তাই বলে পছন্দের খাবারগুলো সব বাদ দিতে হবে – এমন নয়৷ চর্বি বা মিষ্টিজাতীয় খাবার কম এবং সে তুলনায় ফল এবং সবজি কিছুটা বেশি খেতে হবে৷ তবে মিষ্টিজাতীয় পানীয় একেবারে নয়! [b]
শরীরচর্চায় যোগব্যায়াম[/b]
সপ্তাহে দু’দিন নিয়ম করে যোগব্যায়াম করা যেতে পারে, কারণ কারো পেশাগত জীবনে বা অন্য কারণে মানসিক চাপ থাকলে যোগব্যায়াম থেকে খানিকটা উপকার পাওয়া যায়৷ এছাড়া মানসিক চাপ কম থাকাক অর্থই হলো, সব কিছু সহজে হওয়া৷ অর্থাৎ কয়েক কেজি ওজন কমানো তখন আর কোনো ব্যাপার নাকি?
[b]পানির মধ্যে ব্যায়াম [/b]
মাঝে-মধ্যে পানিতে সাঁতার কাটা বা ব্যায়াম করা যেতে পারে৷ এতেও শরীরচর্চা হয়, তবে এগুলো তেমন জরুরি নয়৷ নিয়মিত সাঁতার কাটতে পারলে শরীরটা একটু হলকা বোধ হয়, ফলে বাড়তি মেদ কমানোর আগ্রহ বেড়ে য়ায়৷
মিনারেল ওয়াটার বা পানি পান
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেদ কমাতে জল বা পানির পান করার জুড়ি নেই৷ যে কোনো মানুষেরই দিনে কমপক্ষে দশ গ্লাস পানি পান করা উচিত৷ তবে যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য প্রয়োজন আরো বেশি পরিমাণ পানি পান করা৷
[b]ইচ্ছেটাই যে সবচেয়ে বড়[/b]
শীতকালে জমে থাকা মেদ কমানো আসলে খুব কঠিন কাজ নয়৷ একটু ইচ্ছে আর সামান্য ধৈর্য থাকলেই তা সম্ভব৷ আর একমাত্র তাহলেই হওয়া যায় মনের মতো ফিগারের অধিকারী৷ যে কোনো পোশাকেই তখন নিজেকে দেখতে ভালো লাগে৷ আর মনটাও থাকে আনন্দে! সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]