যশোরের বেনাপোলের রেল স্টেশন এলাকা থেকে হুন্ডির ৭ লক্ষ ২৭ হাজার টাকাসহ শিরিনা খাতুনকে (৩৫) আটক করছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হুন্ডির টাকাসহ তাকে আটক করা হয়।
আটক শিরিনা খাতুন যশোরের শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রামের আক্কাজ আলীর স্ত্রী। এসময় তার সাথে ৪ বছরের সন্তান আরাফাত হোসেনকে পাওয়া যায়।
বিজিবি জানাই, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে উদ্ধার করা হয় ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৭ লক্ষ ২৭ হাজার টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চত করেছেন। আটক শিরিনা খাতুনকে ও উদ্ধারকৃত ৭ লক্ষ ২৭ হাজার টাকা বেনাপোল পৌর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাসির/এমএনজে





