করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের বৃটিশ কোচ জেমি ডে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই নিশ্চিত করেছে। ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি।
প্রধান কোচ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় আজ (১৫ নভেম্বর) রোববার জাতীয় দলের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।
নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান বলেন, “এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।”
এমবি





