পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বদলির আদেশে দক্ষিণ সুদানে মিশন থেকে প্রত্যাগত লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, পুলিশ সদর দফতরে সংযুক্ত নরসিংদীর সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে এআইজি পদে পুলিশ সদর দফতরে, রাজশাহীর পুলিশ সুপার মো. আলমগীর কবীরকে পাবনায়, পুলিশ সদর দফতরের এআইজি মো. আসাদুজ্জামানকে বগুড়ার পুলিশ সুপার, কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে ডিএমপির উপ-কমিশানার, পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনকে কুমিল্লায়, ডিএমপির উপকমিশনার মো. ওয়ালিদ হোসেনকে পিরোজপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
কেএইচ





