রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক অ্যাম্বুলেন্স চালক ও তার হেলপারকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ওই দুই ব্যক্তি হলেন অ্যাম্বুলেন্স চালক মোস্তাফা এবং হেলপার সাগর।
তবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, একটি হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দু’জনকে আটক করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল মোমিন টাইমনিউজবিডি’কে বলেন, ডিবি পুলিশ দু’জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করে নিয়ে গেছে। তবে কোন টিম নিয়ে গেছে তা তিনি নিশ্চিত করতে পারেন নি।
এ ব্যাপারে ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ডিবি পিআর) মহিদুর রহমান টাইমনিউজবিডিকে বলেন, একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ডিবি’র এডিসি ছানোয়ার হোসেনের একটি টিম তাদের আজ সকালে আটক করেছে।
এ ব্যাপারে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন টাইমনিউজবিডি’কে বলেন, একটি হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তফা ও সাগর নামে দুজনকে তারা শেরে বাংলানগরের সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে আটক করেছেন। ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্তের গোপনীয়তার স্বার্থে এর বেশি কোনো তথ্য দেয়া যাচ্ছে না বলে জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ৮ মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জাতীয়
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে দু’জন তুলে নিয়ে গেছে ডিবি
রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এক অ্যাম্বুলেন্স চালক ও তার হেলপারকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে





