মৌলভীবাজারে নেশাগ্রস্থ পিতা কামড়িয়ে হত্যা করেছে ৩৭ দিন বয়সের শিশু সন্তান লুৎফুর রহমান হৃদয়কে।
ঘটনা ঘটেছে রোববার গভীর রাতে মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামে।
হত্যাকারী মশিউর রহমান রিপন (৩৭) কে মৌলভীবাজার মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে।
মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার জানান,এখন পর্যন্ত মামলা হয়নি। নিহত শিশুর পোস্টমর্টেম এর জন্য ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হাসপাতালের বারান্দায় নিহত শিশুর পাশে ছিলেন সন্তান হারা মা লুবনা (২২)।
শোকে পাথর লুবনা ও তার এক বোন জানালেন বিয়ের পর থেকে রিপন অপছন্দ শুরু করে। যৌতুক দাবী করে। সম্প্রতি আরেক বিয়ে করতে চাইলে তা নিয়ে বিরোধ শুরু হয় লুবনার সাথে। রিপনের এক প্রতিবেশি ছাতির আলী বলেন মূলত গরীব লুবনার পরিবার। রিপনের পরিবার ধনী ।
রিপন নতুন করে বিয়ে করতে চাইলে এর মধ্যে শিশু সন্তানকে অন্তরায় ভাবতে শুরু করে। লুবনার ভাই মাহমদ আলী (৪০) জানিয়েছেন ঘটনা ঘটে রাত আড়াই থেকে তিনটার মধ্যে।
পরে তার বোন লুবনা থানায় এসে সন্তান হত্যার কথা জানায়। পুলিশ গিয়ে রিপনকে আটক করে এবং শিশুকে উদ্ধার করে ২৫০ শয্যার হাসপাতালে ভোর ৫ টায় পাঠানোর পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এসএইচ





