গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (২১) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর মিয়া এইসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত পুলিশ সদস্য আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

এর আগে দুপুরে জেলার কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মধ্যে সংঘর্ষে আমির হামজা সরদার (২৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় আহত হন তাঁর বড় ভাই রোমান সরদার।

এমবি