যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য জানান বিএনপি চেয়ারাপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামছুদ্দিন দিদার।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদ আলমও নতুন বার্তা ডটকমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলালকে মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে বলে জানালেও কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
জেএ





