আগামী ২৮ ফেব্রুয়ারী গণতান্ত্রিক বাম মোর্চা, সিপিবি, বাসদের আহ্বানে ঢাকা শহরে যে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তার সমর্থন জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।  

গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার ও সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, সরকার ইতিমধ্যেই গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।  ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে আমরা গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা মনে করি এমনিতেই বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনে ভাড়াটিয়া অতিষ্ঠ। তার মধ্যে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করায় দ্রব্যমূলসহ বাসা ভাড়া বৃদ্ধি করতে দ্বিধা করবে না বাড়ির মালিকরা।

এমই