ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মুক্তার হোসেন শেখ (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) ভোরে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে তাকে আটক করা হয়। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা মহিষাপাড়ার লিয়াকত শেখের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কয়েকজন ডাকাত ভোর ৪টার দিকে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতিবিলা এলাকায় নৈশকোচে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মুক্তার নামে এক ডাকাতকে আটক করতে পারলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। মুক্তারের কাছ থেকে এসময় একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এমই





