যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে হুন্ডির ২৮ লক্ষ ৫০ হাজার টাকা সহ শ্রী সুব্রত কুমার দত্ত (৩৫) কে আটক করছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে হুন্ডির টাকা সহ তাকে আটক করা হয়।

আটক সুব্রত যশোরের ঝিকরগাছা উপজেলার কৃঞ্চনগর গ্রামের মৃত শচিন দত্তের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি কালো ব্যাগ সহ সুব্রতকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে উদ্ধার করা হয় ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চত করেছে। আটক সুব্রতকে ও উদ্ধারকৃত ২৮ লক্ষ ৫০ হাজার টাকা বেনাপোল পৌর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নাসির/জেড