করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (০৫ এপ্রিল) রোববার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরসঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত।

তারও আগে সরকার একই কারণে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও পরে তা ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এমবি