সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি থেকে জামায়াত নেতা মাওলানা কারী আক্তারুজ্জামানকে (৫২) আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান জানান, বুধবার গভীরাতে আক্তারুজ্জামানকে আটক করা হয়। তিনি আগরদাঁড়ি গ্রামের মৃত আব্বাসউদ্দিনের ছেলে।
তিনি জানান, তার বিরুদ্ধে হরতালের নামে সহিংসতা, গাছকাটা, সড়ক অবরোধসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





