সুস্থ সৃ‌ষ্টিশীল ও কর্মমুখী যুব সমাজ উ‌ঠুক এ প্রত্যাশায় সকল স‌চেতন নাগরিক সংগঠন, ব্যক্তি, শ্রেণী পেশার প্র‌তিনি‌ধি এবং গণমাধ্যম কর্মী‌দের প্র‌তি আহ্ববান জা‌নি‌য়ে‌ছে সেবা বাংলা‌দেশ ফাউ‌ন্ডেশনের ব্যানা‌রে ১৮টি সংগঠন।

শ‌নিবারে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে 'দে‌শে ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রেক্ষাপট' শীর্ষক এক মানববন্ধনে সংগঠন‌টি এ দাবি জানায়।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, কিছু মানুষ কুট‌কৌশ‌লে প্রযু‌ক্তির অপব্যবহার ক‌রে অপরাধ সংগ‌ঠিত কর‌ছে।  ছাত্র ও যুব সমাজের একটা অংশও জ‌ড়ি‌য়ে পড়‌ছে সাইবার অপরা‌ধে। মে‌য়ে‌দেরে শ্লীলতাহানী বা ধর্ষন ক‌রে সেই দৃশ্য সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দি‌চ্ছে।  এ হীন কাজ ই‌তম‌ধ্যে বহু নারী‌কে আত্মহত্যায় প্র‌রো‌চিত ক‌রে‌ছে।

বক্তারা আরও ব‌লেন, বাংলা‌দে‌শের ১৮ থে‌কে ৩৫ বছ‌রের ৩৫ শতাংশ যুবক সাইবার অপরা‌ধের উপর প্রভাবিত হ‌চ্ছে।  মুলত এরাই বাংলা‌দে‌শের কর্ণধার।

একক সামা‌জিক সংগঠ‌নের নির্বহী প‌রিচালক আব্দুল ওয়া‌হে‌দেরে সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন, সেবা ফাউ‌ন্ডেশ‌নের নির্বাহী প‌রিচালক সাইদুর রহমান, হিউম্যান এইড এর নির্বাহী পরিচালক ডা শেখ মঈনুল হক, ইয়‌সিন আরাফাত প্রমুখ।

এমএ/এআই