গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর থেকে তিন ভূয়া ডিবি পুলিশসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ঈদের আগে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে গাজীপুর জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসাবে গত বুধবার রাতে শ্রীপুর থানার ইন্দ্রপুর এলাকা থেকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিন যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলো সজীব মিয়া, শাহীন হোসেন ও মেহেদী হাসান। অন্যদিকে কালিয়াকৈরের শিলাবৃষ্টি পেট্রোল পাম্পের পাশে অস্ত্র বিক্রির সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দও করা হয়।

আটককৃতরা হলো আনোয়ার, আলমগীর, গাড়িচালক সগীর। এ দুটি ঘটনায় শ্রীপুর ও কালিয়াকৈর থানায় পৃথক মামলা হয়েছে।

এএইচ