জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক তারেক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
তারেক পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ডাঙ্গিরপাড় এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু তালেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্দা থানা পুলিশের সহায়তায় তারেক হোসেনকে রবিবার রাত সাড়ে ১২টায় গ্রেফতার করা হয়। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছয় মামলার আসামি তারেক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





