পৃথক ঘটনায় কক্সবাজারের টেকনাফে পাহাড়ে মাটিচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার সকালে পৃথক দু'টি ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহত ২ শিশু হচ্ছে- ওই এলাকার রবিউল আলমের ছেলে সোহেল রানা (১০) ও মোহাম্মদ আলমের কন্যা শিশু আলিফা (৫)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাত থেকে অবিরাম ভারি বৃষ্টি হচ্ছে। ভারি বর্ষণের কারণে সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার উরুমারছড়া এলাকায় প্রথমে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর পরপরই ওই এলাকার ফকিরামোরা এলাকায় আরও একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত মাটি সরিয়ে বের করার আগে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিসিদ্দিক