খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় কাঠ বোঝাই ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা গ্রামের সমিতি টিলায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম কুলসুম বেগম (২৮)। চট্রমেট্র ১১৪৬৭০ নম্বরের ঘাতক ট্রাকটিকে আটক করেছে বিজিবি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেলছড়ি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছছিলেন নিহত কুলসুম। তখনই বিপরীত দিক থেকে ধেয়ে আসা কাঠ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কুলসুম।
তিনি আরও জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি ব্যাবস্থা গ্রহণ করবে।
আবু বকর/এসএম





