চট্টগ্রাম নগরীতে বাবার টেম্পুর চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ছেলের নাম জহির (১১)। তার টেম্পুচালক বাবার নাম জসিম উদ্দিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান, জহিরের বাবা টেম্পুর চালক ছিলেন। বাবাকে সাহায্য করতে জহিরও প্রায় সময় গাড়িতে থাকত।
রাতে অসাবধনাবশত গাড়ি থেকে ছিটকে পড়ে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জহির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এমকে





