গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছেন।এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নাওজোর হইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমবি