প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের উপ-প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: মামুন অর রশিদ। এক বছর মেয়াদের জন্য এ চুক্তি সম্পাদিত হয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠানের ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য মো: মামুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এমকে





