ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দু’জন।

সোমবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নলপোতা গ্রামের শুকুর জান (৩৫) ও নস্তি গ্রামের প্রশান্ত দাস (১৩)।

আহত শান্ত (১৫) ও ময়না খাতুনকে (৬০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের বাড়ি নলপোতা গ্রামে।

মৃত শুকুরজানের খালু শুকুর আলী ও প্রশান্ত দাসের আত্মীয় প্রেম কুমার দাস।

ওএফ