ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল থেকে ঢাকাগামী যানবাহন থেমে থেমে চললেও ভারী বৃষ্টির কারণে দুপুরে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল যেন চলছেই না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

যারা ট্রাকের ছাদে বা পিকআপ ভ্যানে বাড়ি যাচ্ছেন তাদের দুর্ভোগের শেষ নেই। কেউ কেউ আবার প্লাস্টিকের কাগজ মুড়িয়ে বসে আছেন গাড়ির ছাদে।

এ ব্যাপারে সার্জেন্ট মোহন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির কারণে যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে ট্রাফিক পুলিম।

বৃষ্টি একটু কমলে অবস্থার উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমই