শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ রাত ১১টার দিকে সংবাদ ব্রিফিং করে একথা জানিয়েছেন।
প্রথম সিদ্ধান্তে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ঈদ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
এ সিদ্ধান্তের পর কুড়িগ্রামের তিন উপজেলা, লালমনিরহাটের এক উপজেলায় চাঁদ দেখা গেছে মর্মে দ্বিতীয় দফায় আবারও বৈঠকে বসেন চাঁদ দেখা কমিটি।
এরপর রাত ১১টার দিকে জানানো হয় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদটি নিশ্চিত করেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী বলেন, রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে খবর পান। কুড়িগ্রাম জেলার ডিসি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে চাঁদ দেখা কমিটি নতুন করে এ সিদ্ধান্ত নেন।
জেড





