উপমহাদেশের প্রথম নারী, সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৩ মে ২০১৬ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুমা নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের ব্যাপারে অনেক অবদান রেখে গিয়েছেন। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমআইএস





