মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাইয়ারকুল ব্রিজের ওপর ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশা যাত্রী (৪৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম জানান, খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।

ওএফ