‘জঙ্গি আস্তানা’র সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলার উড়াহাটি গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

আজ শুক্রবার বিকেল ৫টার পর কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বলছেন, এই গ্রামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে।

সূত্রে জানা গেছে, গ্রামের মোড়ে মোড়ে ঢাকা থেকে সোয়াট, র‍্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সাদা পোশাকে অনেককে দেখা গেছে।

এমবি