আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পেলে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের সম্পর্কে জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে রোহিঙ্গারা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তারা কী ধরনের সমস্যা করছে।

ভবিষ্যতে তারা কী ধরনের সমস্যা করতে পারে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। তিনি আরো বলেছেন এ সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে।’

দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য এ রেজিমেন্টাল কালার দেওয়া হয়ে থাকে।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের শুরুতেই যশোর সেনানিবাসের সিগন্যাল কোরের প্যারেড গ্রাউন্ডে সেনাসদস্যদের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এরপর সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ১ সিগন্যাল ব্যাটালিয়নের হাতে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা তুলে দেন।

অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসানসহ প্রাক্তন সেনাপ্রধানরা, সেনা কর্মকর্তা ও অসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

এএস