নীলফামারীর সৈয়দপুরে চুরির মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্য পদ প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আটককৃত সদস্য পদ প্রার্থী হলেন, সাইদুল ইসলাম (৩৮)। তিনি আসন্ন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী আজ মঙ্গলবার ভোর রাতে সোমবার সৈয়দপুর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক শরীফুল ইসলাম শরীফ তাকে ওই ইউনিয়নের জানের পাড় এলাকার তার নিজ বাড়ী থেকে আটক করে। আটককৃত সাইদুলের নামে সৈয়দপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমআর





