মোবাইল ফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের টাকা বহনের সময় পুলিশের সহায়তা নিতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংকের একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রাজধানীসহ সারা দেশে বিকাশকর্মীদের হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, টাকা বহনের সময় পুলিশের সহায়তা চান। পুলিশ জনগণের বন্ধু। আপনাদের নিরাপত্তায় সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেবে তারা।
এআইজে





