১৭ দিন পূর্বে নিখোঁজ ঝিনাইদহ জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের একটি স্কুল থেকে ১৫টি বোমা, ৪০ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের চাকলা পাড়া এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নুর মোহাম্মদকে রাতে গ্রেফতার করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪০ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

এদিকে, নুর মোহাম্মদের ছেলে ইফতেখার আহমেদ মুজাহেদুল বলেন,
১৭ দিন আগে সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের নতুন হাটের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন লোক তার বাবাকে গাড়িতে করে তুলে নিয়ে যান।

এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।এটি একটি সাজানো ঘটনা বলে উল্লেখ করে পিতার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।


এসএম