সাড়ে ৩ বছর পর বন্দিদশা থেকে অবশেষে সোমালীয় দস্যুদের হাত থেকে সাত বাংলাদেশি নাবিক মুক্তি পেয়েছেন।
শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ এ তথ্য জানায়।
মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেদো থেকে গত ২০১০ সালের ২৬ নভেম্বর তাদের অপহরণ করেছিল সোমালীয় দস্যুরা। এরপর থেকে তারা সোমালীয় দস্যুদের হাতে বন্দি ছিল। নানা চেষ্টার পরও সোমালীয় দস্যুরা বন্দিদের মুক্তি দেয়নি। সাড়ে তিন বছর পর দস্যুরা বাংলাদেশি নাবিকদের মুক্তি দেয়।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]