যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের নিজ শ্বশুরবাড়ি থেকে ওবাইদুর শেখ (৪৩) নামে একব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বেনাপোলের গয়ড়া গ্রামে সৎ শাশুড়ির ঘর থেকে পোর্ট থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ওবাইদুর পিরোজপুরের নাজিরপুর থানার চিতালিয়া গ্রামের শাহজাহান শেখের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গয়ড়া গ্রামের আজিজ মোল্লার স্ত্রী মেহেরুন নেছার(শাশুড়ি) ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ওবাইদুরের মৃতদেহ ঝুলছে। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে আসেন তিনি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক(তদন্ত-ওসি) খন্দকার শামিম উদ্দীন এ বিষয়ে প্রতিবেদককে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





