বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। এ পর্যন্ত ৩৮ টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। যার মধ্যে মাগুরার আশেপাশের জেলা রয়েছে।

রাজবাড়ী জেলা মাগুরা জেলা পার্শ্ববর্তী হবার কারনে সেখান থেকে মানুষ চলাচল ঝুঁকিপূর্ন মনে করছেন মাগুরা জেলা প্রশাসন।

মাগুরা জেলা প্রশাসক আজ সোমবার সকালে এমনই এক নির্দেশনা দেন তার অফিসিয়াল ফেসবুক আইডিতে। তার ঘোষনা ছিল রাজবাড়ীর সাথে সব যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন এক লাখ ১৫ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ লাখ ৫২ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ১৪ হাজার ৯৯৩ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৭৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সাইফুল্লাহ/এএস