লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চৌধুরীর বাজার এলাকায় এক গৃহবধূকে সিএনজি অটোরিকসা থেকে অপহরণ করে তুলে নেয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা।

এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ঘেরাও করে দুই অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার করা হয়েছে ওই গৃহবধূকে। পরে পুলিশ এসে অপহরণকারী রুবেল হোসেন ও জামাল উদ্দিনকে আটক করে কমলনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় ওই গৃহবধূর চাচা বাদী হয়ে রবিবার সকালে কমলনগর থানায় তিনজনকে আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এমই