বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, 'বিগত সময়ে মাসব্যাপী সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করায় বাজারে পাটের বস্তার ব্যবহার শতভাগ অর্জিত হয়েছে। আবার যাতে পলিথিনের বস্তা ব্যবহার না হয় সে লক্ষ্যে সারাদেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।'
শনিবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে ফরিদুল হক খানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, গত ৩০ নভেম্বর ২০১৫ থেকে মাসব্যাপী সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রয়োগ করা হয়েছে। ফলশ্রুতিতে বাজোরে পাটের বস্তার ব্যবহার শতভাগ অর্জিত হয়েছে। পুনরায় যাতে পলিথিনের বস্তা ব্যবহার না হয় সে লক্ষ্যে সারাদেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ আইন দুটির প্রসঙ্গ তুলে মন্ত্রী আরো জানান, ওই আইন ১ জানুয়ারি, ২০১৪ থেকে কার্যকর আছে। আইনে নির্ধারিত ছয়টি পণ্যে মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এআই





