‘একটি দেশে শিক্ষিতের সংখ্যা যত বেশি হবে, দেশ তত এগিয়ে যাবে। ২০০৯ সালে দেশের শিক্ষার হার ছিল শতকরা ৪৭ ভাগ, এখন ৭৮ ভাগ। আর অল্প কিছু দিনের মধ্যেই শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে শিক্ষিতের হার বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই বিতরণ, অবৈতনিক শিক্ষাসহ শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।’

ঝালকাঠি সরকারি মহিলা কলেজ চত্বরে কলেজ অধ্যক্ষ বিমল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকারসহ শিক্ষক, অভিভাবক প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

দিনব্যাপী নানা আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসএইচ