বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৯টা ৫ মিনিট পর্যন্ত সেটি ঢাকা স্টেশন ছেড়ে যেতে পারেনি।

চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ট্রেন গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঈদে যাত্রী পরিবহনের চ্যালেঞ্জ নিয়ে আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে তড়িঘড়ি করে রেক সাজিয়ে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চালু শুরু করে বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।

এমআই