ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষ হয়েছে। চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে বেশ কয়েকজন চিকিৎসক ও আনসার সদস্য আহত হয়েছেন। এই ঘটনার জের ধরে হাসপাতালের জরুরি বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।