বগুড়ার গাবতলী রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও অফিস কক্ষ ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজু দীর্ঘদিন ধরে তার একক নেতৃত্বে স্কুলকমিটি গঠনের চেষ্টা, অনিয়ম ও অবৈধভাবে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, হাইস্কুল মার্কেটের দোকান ঘর বরাদ্দ, ভাড়াটিয়া ও অভিভাবকদের হয়রানিসহ নানা অনিয়মের কারণে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে প্রতিবাদের এক পর্যায়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে তর্কবির্তকে জড়িয়ে পড়েন স্থানীয়রা। সেখানে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ ও এলোপাতাড়ি মারপিট করা হয়। এ সময় তার কার্যালয়সহ দু'টি অফিস কক্ষ ভাঙচুর করা হয়।

প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজু জানান, আমার উপর হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনার পেছনে একটি মহল জড়িত রয়েছে। এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিক্ষার্থীদের ইন্দন দিয়ে আমার উপর এই হামলা চালানো হয়েছে।

কেএইচ