রংপুরের মিঠাপুকুরে নাশকতা মামলায় মো.আবদুল বাতেন (৪৫) নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়।

মো.আবদুল বাতেন মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুর গ্রামের মৃত.আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ান কবির জানান, গ্রেফতারকৃত জামায়াতকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিক্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রংপুর-ঢাকা মহাসড়কে গাছ কাটার ও বিস্ফোরক মামলা রয়েছে।

এমবি