রাজধানীর মিরপুরে গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে ‘হত্যা’র ঘটনায় মামলা গ্রহণ ও দোষীদের শাস্তির আশ্বাসে মিরপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছে এলাকাবাসী।

সোমবার সোয়া ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি নিহতের স্বজনদের এ আশ্বাস দেন।

নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার সকালে গৃহকর্মী জলিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। অথচ পুলিশ মামলা নিচ্ছে না। হত্যা মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করছে তারা।

রবিবার কাফরুলে ‘ন্যাম ভবন’ এর ৩ নম্বর ভবনের চতুর্থ তলার একটি বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী মোছা. জলির (১৩) মৃত্যু হয়।

ওএফ