রাজধানীর বাংলামটরে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি ৬ নম্বর বাস। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাস ও চালককে আটক করেছে।

বাংলামটর এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট হাফিজুর রহমান জানান, সকালে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যান বাংলামটর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মগবাজার দিক থেকে আসা একটি ৬ নম্বর বাস মোড় ঘুরতে গিয়ে পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হয়নি।

পরে পুলিশ বাস ও বাসের চালককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

এআই