চাঁদা না দেয়ায় বাস চালকের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি থেকে দক্ষিণ-পশ্চম অঞ্চলের ১৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ (১৫ জুন) শনিবার সকাল ১০ টা থেকে অনিদৃষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি আন্ত জেলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

ঝালকাঠি আন্ত জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, বরিশাল-পটুয়াখালি মিনিবাস মালিক সমিতির লোকজন ‘স্টান ফি’ বাবদ ঝালকাঠির মালিক সমিতির চালক মিলনের কাছে অতিরিক্ত চাঁদা দাবি করে। বাস চালক মিলন অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বরিশাল বাস মালিক সমিতির লোকজন ব্যাপক মারধর করে। মিলনকে সেখান থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে ঝালকাঠি থেকে ১৬ রুটে অনিদৃষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি আন্ত জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

জেলা বাসটার্মিনালে সাধারণ যাত্রী ও বরিশালগামী শিক্ষার্থীরা জানান, হাঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বেশি ভাড়াগুনে বিকল্পযান মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের।

এমবি