রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী এলাকার একটি আবাসিক ভবনের পাঁচ তলা থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই নারীর গলিত লাশ উদ্ধার করে। যাত্রাবাড়ী থানার ওসি অবনি শঙ্কর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারীর বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
এএইচ





